শর্তাবলী ও নিয়মাবলী

আমাদের রিসোর্টের সেবা গ্রহণের জন্য আপনাকে নিম্নলিখিত শর্তাবলী ও নিয়মাবলী মেনে চলতে হবে। অনুগ্রহ করে এই শর্তাবলী ভালোভাবে পড়ে নিন।


১. সাধারণ শর্তাবলী

  • রিসোর্টে অবস্থানকালীন সকল অতিথিকে আমাদের নীতিমালা অনুসরণ করতে হবে।
  • রিসোর্ট কর্তৃপক্ষ যে কোনো সময় নীতিমালা পরিবর্তন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।
  • রিসোর্টের অভ্যন্তরীণ নিয়মাবলী লঙ্ঘন করলে কর্তৃপক্ষ বুকিং বাতিল করতে বা অতিথিকে রিসোর্ট ত্যাগ করতে নির্দেশ দিতে পারে।


২. বুকিং ও পেমেন্ট নীতি

  • বুকিং নিশ্চিত করতে মোট ভাড়ার ৫০% অগ্রিম প্রদান করতে হবে।
  • অবশিষ্ট অর্থ চেক-ইন করার সময় পরিশোধ করতে হবে।
  • অনলাইনে বা সরাসরি বুকিং দেওয়ার পর রিসোর্ট কর্তৃপক্ষ থেকে বুকিং নিশ্চিতকরণের জন্য মেসেজ বা ইমেইল পাঠানো হবে।
  • অনিবার্য কারণে রিসোর্ট কর্তৃপক্ষ বুকিং বাতিল বা পরিবর্তন করার অধিকার রাখে, এক্ষেত্রে অতিথিকে পূর্বে জানানো হবে।


৩. বাতিলকরণ ও ফেরত নীতি

  • ৭ দিনের বেশি আগে বুকিং বাতিল করলে ৯০% অর্থ ফেরতযোগ্য।
  • ৩-৭ দিনের মধ্যে বাতিল করলে ৫০% ফেরতযোগ্য।
  • ৩ দিনের কম সময়ের মধ্যে বুকিং বাতিল করলে কোনো অর্থ ফেরতযোগ্য নয়।
  • অনিবার্য পরিস্থিতিতে বুকিং পুনঃনির্ধারণ করা যেতে পারে, তবে তা রিসোর্ট কর্তৃপক্ষের অনুমতির ওপর নির্ভরশীল।


৪. চেক-ইন ও চেক-আউট সময়সূচি

  • চেক-ইন: দুপুর ১২:০০ PM থেকে
  • চেক-আউট: সকাল ১১:00 AM এর মধ্যে
  • আগাম চেক-ইন বা বিলম্বিত চেক-আউটের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।


৫. অতিথিদের দায়িত্ব ও আচরণবিধি

  • রিসোর্টের পরিবেশ রক্ষা করা এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা আবশ্যক।
  • উচ্চ শব্দ সৃষ্টি করা বা অন্য অতিথিদের অসুবিধায় ফেলা যাবে না।
  • ধূমপান ও মাদক গ্রহণ রিসোর্টের নির্দিষ্ট এলাকায় সীমিত এবং নিষিদ্ধ এলাকায় তা গ্রহণ করা যাবে না।
  • প্রাকৃতিক পরিবেশের সুরক্ষার স্বার্থে বর্জ্য যথাস্থানে ফেলতে হবে।
  • কোনো ক্ষতি বা সম্পত্তির নষ্ট হলে অতিথিকে তার দায় বহন করতে হবে।


৬. নিরাপত্তা ও দায়বদ্ধতা

  • অতিথিদের নিজস্ব মূল্যবান জিনিসপত্র সংরক্ষণের দায়িত্ব অতিথির। কোনো জিনিস হারিয়ে গেলে রিসোর্ট কর্তৃপক্ষ দায় বহন করবে না।
  • রিসোর্টের অভ্যন্তরে বা বাইরের কোনো দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  • অতিথির ব্যক্তিগত আচরণের জন্য রিসোর্ট কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।


৭. পোষা প্রাণী ও বিশেষ অনুরোধ

  • রিসোর্টে পোষা প্রাণী আনা নিষিদ্ধ, যদি না আগে থেকে অনুমতি নেওয়া হয়।
  • বিশেষ চাহিদা থাকলে বুকিং করার সময় তা রিসোর্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।


৮. বন্যপ্রাণী ও প্রকৃতির সুরক্ষা

  • সুন্দরবনের নিকটবর্তী হওয়ার কারণে প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।
  • অতিথিদের বনভূমিতে প্রবেশের সময় নিরাপত্তা বিধি অনুসরণ করতে হবে।
  • কোনোভাবেই বন্যপ্রাণীকে বিরক্ত করা বা তাদের কোনো ক্ষতি করা যাবে না।


৯. তৃতীয় পক্ষের লিংক ও পরিষেবা

  • আমাদের ওয়েবসাইটে বা বুকিং প্রক্রিয়ায় তৃতীয় পক্ষের লিংক থাকতে পারে। রিসোর্ট কর্তৃপক্ষ এসব ওয়েবসাইটের কন্টেন্ট বা পরিষেবার জন্য দায়ী নয়।


১০. আইনগত বিষয়

  • রিসোর্টের শর্তাবলী লঙ্ঘন করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
  • বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে এই শর্তাবলী পরিচালিত হবে।